আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ছয়জন শিক্ষার্থী নিহত এবং হাজার হাজার আহত হওয়া দেশব্যাপী ঘটনায় আমি মর্মাহত ও ব্যথিত। মেধাতন্ত্রের ভিত্তিতে ন্যায্য ও সমান সুযোগের দাবিতে বাংলাদেশের কর্মসংস্থান খাতে ৫৬% কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে নিজের গভীর উদ্বেগের বিষয়টি জানান।
তারেক রহমান বলেন, বর্বর শেখ হাসিনার শাসন, জাল নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, আবারও প্রমাণ করেছে যে নিরপরাধ ছাত্রদের তাদের ন্যায্য দাবি জানানোর কোনো জায়গা নেই, বিরোধী রাজনৈতিক মতামতের জন্য তো কথাই নেই।

তিনি আরো বলেন, যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহতদের পরিবারকে এই শোক ও বেদনা সহ্য করার শক্তি দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। এই অবৈধ সরকারের নৃশংসতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
ডেস্ক নিউজ 





















